• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে আজাদ জুট মিলে অগ্নিকান্ড

লালমনিরহাট : লালমনিরহাটে আজাদ জুল মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে ওই জুট মিলের রি-সাইকেল মেশিন তথা হটলার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে জুট মিলের ৩ শ মণ পাটসহ বেশকিছু জিনিসপত্রের  ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট ফায়ার স্টেশনের কর্মকর্তা মতিয়ার রহমান জানান, আজাদ জুট মিলের বস্তা তৈরির প্রাথমিক কারখানায় (১ম শেড) পাট রি-সাইকেল মেশিনে পাট সটিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্ত্বের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে লালমনিরহাট সদর ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। লালমনিরহাট আজাদ জুট মিলের ম্যানেজার জসিম উদ্দিন জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কারখানার মূল মেশিনপত্র রক্ষা হয়েছে। এরপরও ৩শ মণ পাট, ১টি শেড ও পাট রি-সাইকেলিং হটলার মেশিনটি পুড়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজাদ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান আজাদ জানান, কারখানায় আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক বা অন্য কারো গাফিলতি আছে কি না, তা এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ