• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পরিবেশের অধিদপ্তরের নিষ্ফল অভিযান!

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সোমবার দুপুরে (১৩ মার্চ) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি নিষ্ফল অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর আগেই পৌছে যাওয়ায় কারখানা মালিক ও বিক্রেতারা সব বন্ধ করে সটকে পড়েন। এ অবস্থায় শহরের বঙ্গবন্ধু সড়কের একটি কনফেকশনারীতে অভিযান চালিয়ে পলিথিন পাওয়ায় ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ওইদিন শহরের পলিথিন উৎপাদন ও বিপননে অভিযানে নামেন রংপুরের পরিবেশ অধিদপ্তর। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী সাইফুদ্দিন ও থানার এসআই জিয়া, স্যানেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন।
অভিয়ানের খবর ফাঁস হয়ে পড়ায় সকলেই দোকানপাট বন্ধ করে সটকে পড়েন। অবশেষে শহরের বঙ্গবন্ধু সড়কের আব্দুর রহমান কনফেকশনারীতে অভিযান চালিয়ে পলিথিন পাওয়ায় মালিকের ৫শ’ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম জানান, অভিযান যেহেতু ফাঁস হয়ে গেছে পরবর্র্তীতে আবারও গোপনে অভিযান চালানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ