• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিনজেনটার উদ্যোগে হাবিপ্রবিতে জব ফেয়ার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড’র উদ্যোগে এবং হাবিপ্রবি’র কৃষি অনুষদের আয়োজনে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতাউর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড’র এরিয়া সেল্স ম্যানেজার মো. হামিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড’র সীড অপারেশন ম্যানেজার মো. সফিউল আলম মামুন। স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মান অনেক ভাল। এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটরা মেধা, দক্ষতা এবং অত্যন্ত সুনামের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজ করছে।
জব ফেয়ার আয়োজনে হাবিপ্রবিকে বেছে নেয়ার জন্য সিনজেনটা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ হাবিপ্রবি’র নবীন গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। অধিক সংখ্যক জনবল এ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেওয়ার জন্য তিনি সিনজেনটা বাংলাদেশ লিমিটেডকে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ