• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বিভিন্ন অপরাধে চারজন আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মোটর সাইকেল চুরির অপরাধে দুইজন এবং হোরোইনসহ দুইভাইকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। মোটরসাইকেল চুরির অপরাধে আটকরা হলো, উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিন গোমনাতী বাজারপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে রাবিউল ইসলাম (২৪) ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিন সুলিশ উত্তরগ্রামের মৃতঃ রাজা মিয়ার ছেলে জুলহাস উদ্দিন (২৭)। সোমবার রাতে উপজেলার গোমনাতি বাজার থেকে এস,আই নজরুল ও এ,এস,আই শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনগনের সহায়তায় ডাউন ১০০ সিসি মটরসাইকেলসহ তাদের আটক করে। অপরদিকে র‌্যাব-১৩ সিপিসি-২ এর ডিএডি মোঃ এয়ার আলীর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ বাজার থেকে ১১ গ্রাম হেরোইনসহ দুইভাইকে আটক করে। আটকরা হলেন, নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী ইউনিয়ন ভাটিয়াপাড়ার মৃতঃ সোনা মিয়ার ছেলে নুর হোসেন (২২) ও তার ছোইভাই তরনীবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী নুর আলম (১৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে, মামলা নম্বর-১৫। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী জানান, আটককৃতদের দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ