• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন আদভানি!

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসের দেখানো পথেই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ঠিক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১২ সালে দলের প্রবীণ নেতা প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছিল কংগ্রেস। এবার সেই পথে হেঁটেই বিজেপির লৌহপুরুষ হিসেবে পরিচিতি লালকৃষ্ণ আদভানিকে রাষ্ট্রপতি করার কথা ভাবছে বিজেপি।

মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে জি নিউজ। সেই প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি পদের জন্য লাল কৃষ্ণ আদভানির নাম প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদভানিকে রাষ্ট্রপতি করলে তাকে গুরু দক্ষিণা দেয়া হবে বলে মন্তব্য করেছেন মোদি।

সম্প্রতি গুজরাতের সোমনাথে এক দলীয় বৈঠকে এই আলোচনা হয়েছে বলে দাবি করেছে জি নিউজ। সেই বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহ, কেশুভাই প্যাটেলসহ উপস্থিত ছিলেন স্বয়ং লাল কৃষ্ণ আদভানি।

যদিও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিজেপির কোনো নেতা প্রকাশ্যে কিছু বলেননি। চলতি বছরের জুলাই মাসে হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ