• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যেভাবে জঙ্গি আস্তানার সন্ধান পেল পুলিশ

চট্টগ্রাম: সীতাকুণ্ডের নামার বাজার এলাকায় দুটি জঙ্গি আস্তানায় খুঁজে পেয়েছে পুলিশ। এর মধ্যে একটি আস্তানা থেকে পুলিশের ওপর হামলাও চালানো হয়েছে। উপজেলার পৌর এলাকার আমিরাবাদের সাধন কুটিরে জঙ্গিরা ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসউদ এ কথা জানান। বুধবার আমিরাবাদের সাধন কুটির থেকে দুই জঙ্গিকে আটকের পর এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, সাধন কুটিরের মালিকের নাম সুভাষ। চলতি মাসের শুরুতেই নিচতলার বাসা ভাড়া নেয় জঙ্গিরা। মঙ্গলবার রাতে ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের জন্য তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।

বুধবার সকালে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইলে তারা একটি পরিচয়পত্রের কপি দেয়। পরে স্থানীয় একটি দোকানে গিয়ে ইন্টারনেটে যাচাই করে দেখা যায় পরিচয়পত্রটি ভুয়া। এরপর এলাকাবাসীসহ বাড়ির মালিক পুলিশে খবর দেন।

বুধবার দুপুরে থেকে সীতাকুণ্ডের দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে থাকা জঙ্গিদের গ্রেনেড হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ