• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বাল্যবিয়েকে না বলুন শীর্ষক সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাল্য বিয়েকে না বলুন শীর্ষক সমাবেশ ও ওয়াশ ইন স্কুল স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধণ করা হয়েছে।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল জলিল, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার র‌্যাভিন চাকমা প্রমূখ।
এ সময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে বাল্য বিয়ের কু-ফল সম্পর্কে বিস্তারিত  আলোচনা করা হয়। পরে ৭ লাখ টাকা ব্যায়ে হাইজিনিক ল্যাট্রিন, বিশুদ্ধ খাবার পানির ব্যাবস্থা সহ স্যানিটেশন কমপ্লেকস এর শুভ উদ্বোধণ করা হয়।

ভারতীয় স্কাপ সিরাপ আটক

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গংগারহাট সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার ভোররাতে গংগারহাট বিওপির হাবিলদার শ্রী কমল কান্তি শীল এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। টহল দলটি আর্ন্তজাতিক পিলার ৯৪১ এর ৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কুঠিরচন্দ্রখানা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় এক চোরাকারবারীকে মাথায় বস্তা নিয়ে পাঁয়ে হেটে টহলদকে দেখা মাত্রই বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে বিজিবি টহলদল ভারতীয় ৯৫ বোতল স্কাপ সিরাপ জব্দ করে। জব্দকৃত স্কাপ সিরাপের সিজার মূল্য ৩৮ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ  বলেন, জব্দকৃত স্কাপ সিরাপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কমিটি গঠন
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা শাখার ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সকলের সম্মতি ক্রমে সভাপতি পদে জিয়াউর রহমান, সহ-সভাপতি কল্পনা আক্তার, সভানেত্রী নুর জাহান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল সহিদা, কোষাধ্যক্ষ জহুরা খাতুন, ক্রীড়া, সংস্কৃতি ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, কার্যকরী সদস্য ফাতেমা খাতুন ও কোমেদা খাতুন, সদস্য রুমি আক্তার, ফাতেমা আক্তার, জোবেদা খাতুন, আব্দুস সবুর, আলেয়া সিদ্দিকা ও লায়লা বিলকিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ