• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর: গাজীপুরে জয়দেবপুর রেল জংশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রেল জংশনের সিগন্যালের কাছে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনের দুইটি বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ট্রেন জংশনে আটকা পড়ে।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে সাতটার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরমে পুড়ে গিয়ে ঘটনাটি ঘটেছে। একে হট এক্সল বলা হয়। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন।
তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ