• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের আবাসিক এলাকা নতুন বাবুপাড়ায় বি জামান লেনের জনৈক আবিদ রানার বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর মহল্লাবাসী শহরের সুড়কী মহল্লা থেকে ডাকাতির সাথে জড়িত ওসমান আলী (৫০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুরিশে সোপদ্দ করেছে।

হিলি স্থল বন্দরের একটি ট্রান্সপোর্ট কোম্পানীতে চাকুরীরত ওই বাসার গৃহকর্তা আবিদ রানা জানান, আজ শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে মুখোশধারী ৮ সদস্যের একটি ডাকাত দল বাসার মূলগেটের তালা ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীর হাত-মুখ বেঁধে ফেলে ৬ ভরি সোনা, ৫২ ভরি রুপা ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।

ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর গৃহকর্তা প্রতিবেশীদের জানায়। পরে মহল্লাবাসীরা এক জোট হয়ে ডাকাত দলকে ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে শহরের সুড়কি মহল্লা থেকে ওসমান নামে ওই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপদ্দ করে। আটক ডাকাত সদস্য ওসমানের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী। সে সৈয়দপুর শহরের চিনি মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ জানায়, আটক ডাকাত সদস্য ওসমানের কাছ থেকে বাসার গৃহকর্তা ও গৃহকর্মীকে হাত-মুখ বাঁধার কাজে ব্যবহৃত কাপড়ের টুকরোর অবশিষ্ট অংশ পাওয়া গেছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, ডাকাতির সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ