• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৯০ দিনের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে ৯০ দিন সময় দিয়েছে সৌদি আরব সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার রোববার এ সংক্রান্ত ‘আ নেশন উইদাউট ভায়োলেশনস’ শীর্ষক অভিযান শুরু করেছে।
সৌদির আরবের উপযুবরাজ, উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইফ আইনভঙ্গকারীদের দেশ ছাড়তে ৯০ দিনের সময় দিয়েছেন। এ দিন গোনা শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। এই সময়ের অবৈধ অভিবাসীরা নিজেদের বৈধ করতে পারবেন এবং সহায়তা নিতে পারবেন।
প্রিন্স নাইফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে আগ্রহীদের সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। তাদের ওপর নিষেধাজ্ঞাও তুলে নিতে বলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণায়লের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, সরকারের ১৯টি সংস্থা এ অভিযান পরিচালনা করবে।
তিনি জানান, সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করে যারা আইন ভেঙেছে, বসবাস বা কাজের অনুমতি নেই যাদের, তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের ভ্রমণে অনুমতি দেওয়া হবে।
পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এরই মধ্যে আইনভঙ্গকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
আল-তুর্কি জানান, যেসব অভিবাসীর পরিচয়পত্র নেই, হজ ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও যারা অবস্থান করছে, তাদের পার্শ্ববর্তী পাসপোর্ট বিভাগে গিয়ে যোগাযোগ করতে হবে।
তিন বছর আগেও সৌদি আরবে একই ধরনের অভিযান পরিচালিত হয়। সেই সময় ২৫ লাখ আইনভঙ্গকারীকে দেশ ছাড়তে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ