• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিন্দি ছবিতে শাকিব খান !

বিনোদন ডেস্ক: ঢালিউড কিং খান খ্যাত শাকিব খানকে এখন হিন্দি ছবিতেও পাওয়া যাচ্ছে। সত্যি কী তাই! এমন কথায় চোখ কপালে উঠতে পারে অনেকেরই। ইউটিউবে গেলে এমনটাই দেখা যায়।

শাকিব অভিনীত সে ছবির নাম ‘হ্যালো জিন্দেগি’। প্রিয় পাঠক, নিশ্চই ভাবছেন কিং খান ভক্তের সঙ্গে এটা নিছকই রসিকতা ছাড়া আর কিছুই নয়। রসিকতা নয়। সত্যিই শাকিবের ছবি হিন্দি ভাষায় ইউটিউবে স্বতঃস্ফূর্তভাবে দেখছেন সবাই। তবে এটি তার কোনো নতুন হিন্দি ছবি নয়। একটি বাংলা ছবিকেই হিন্দিতে ডাব করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

২০০৯ সালে নির্মিত এফআই মানিকের পরিচালনায় ‘সবার উপরে তুমি’ ছবিটি কলকাতায় ‘আমার ভাই আমার বোন’ নামে মুক্তি পায়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নায়িকা স্বস্তিকা। হালে ঢালিউডের এই কিং খান ওপার বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আর সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে এ ছবিটি হিন্দি ভাষায় ডাব করা হয়েছে।

ইউটিউবে ‘সবার উপরে তুমি’কে এখন ‘হ্যালো জিন্দেগি’ হিসেবে পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো ছবির কলাকুশলীর তালিকায় শাকিব খানের নাম পরিবর্তন করে শোয়েব খান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ