• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনিক্যাল স্কুলে বোরকা, পাঞ্জাবী ও টুপি নিষিদ্ধ!

সিসি নিউজ: শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঞ্জাবি, টুপি ও বোরকা নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তারা ওই অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। বিষয়টি জেলা প্রশাসক সমাধানের আশ্বাস দিলেও তা সুরাহা হচ্ছে না।

শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্র আরিফ হোসেন বলেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরী আমাদের ছাত্রিদের বোরকা ও ছাত্রদেরকে পাঞ্জাবী, টুপি পড়া নিষিদ্ধ করেছেন। এ কারণে আমরা তার অপসারণের দাবি জানিয়েছি।

শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বোরকা, টুপি ও পাঞ্জাবী পড়া নিষিদ্ধ করার বিষয়ে অস্বীকার করে বলেন, এ ঘটনা মিথ্য ও বানোয়াট। আমি এ ধরনের কোন ঘোষনা দেইনি। প্রমাণ পেলে আমি শাস্তি নিতে রাজি আছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে তাৎক্ষনিক সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিচা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

ক্যাম্পাসলাইভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ