• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ভূমিদস্যুরা খেয়ে ফেলেছে সড়ক, এবার গাছ!

আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমারে ভূমিদস্যূরা খেয়ে ফেলেছে হলহলিয়া থেকে রায়পাড়া সড়ক । এবার চলছে সড়কের গাছ খাওয়ার উৎসব । এরফলে ভোগান্তিতে দুই শতাধিক পরিবার থাকলেও, নির্বাক রয়েছে ভূমি অফিস।
সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হলহলিয়া গ্রামের রায়পাড়ার মৃত সহির উদ্দিনের পুত্র  জয়নাল মিঞার(৫০) বাড়ীর উঠানে সড়কের গাছ কেটে রাখা হয়েছে । এলাকাবাসীর অভিযোগ, সড়কের গাছ কাটার সাথে প্রভাবশালীরা ও ইউনিয়ন ভূমি অফিস জড়িত থাকতে পারে ।
এ ব্যাপারে জয়নাল মিঞা (৫০) জানান, আমি গাছ গুলি লাগিয়ে ছিলাম । তাই কেটে নিয়েছি ।
একই এলাকার মৃত শরৎ চন্দ্র সিংয়ের পুত্র কৃষক রনজিত সিং (৫০) সহ এলাকাবাসীরা জানান, সড়কটি শত বছরের পুরনো । ১৯৪০ সালের ম্যাপেও রের্কড আছে । প্রায় পনের বছর আগেও ২০ থেকে ২৫ লিংক চওড়া সড়ক ছিল । সড়কটিতে জমির পরিমান ছিল প্রায় ৮১ শতক । সড়কের দুই পার্শ্বের জমির মালিক ইছা হক, সিদ্দিক, আইয়ুব, তৈয়ব, সহির উদ্দিন টুকু, আব্দুলের পরিবারের লোকজন সড়ক কেটে জমির মধ্যে নিয়ে নেয় । সড়ক আর নেই । আইল হয়ে গেছে । এই সড়ক দিয়ে আমরা প্রায় দুই শত পরিবার চলাচল করতাম । এখন প্রায় এক কিলো সড়ক ঘুরতে হয় । চেয়ারম্যান, মেম্বারকে বলেছি, কাজ হয়নি । ভূমি অফিসে দরখাস্ত করেছি, তাও কাজ হয়নি ।
এ ব্যাপারে জোড়াবাড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশীলদার অশ্বিনী কুমার রায় জানান, আমি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি । হলহলিয়া – রায়পাড়া রাস্তাটি বিলুপ্ত প্রায় । আমার জানামতে ছোট নিমগাছ কেটেছে, বড় গাছ কাটেনি ।
জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচান সড়কটি বিলুপ্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা পরিষদ মিটিং এ নিয়ে আলোচনা করব ।
ডোমার উপজেলা সহকারী কমিশনার(ভূমি ) ফুয়ারা খাতুন বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ