• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাওয়ার এ হাসি কী মিলিয়ে যাবে?

রংপুর প্রতিনিধি: বয়স সবে আড়াই বছর। দুষ্টমি আর মিস্টি হাসিতে মাতিয়ে রাখে বাড়ির সবাইকে। শৈশবের উচ্ছলতা যেন দিনভর আঁছড়ে পড়ে পুরো পাড়া জুরে। অথচ যে জানে না দুরারোগ্য ব্যাধী তার স্বাভাবিক চলাচলকে প্রতিনিয়ত ব্যহত করছে। সে না জানলেও উদ্বেগ-উৎকণ্ঠার কমতি নেই ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী নূর আলম ও তার স্ত্রী দীপ্তি খাতুনের।রংপুর নগরীর মুলাটোল বড় পুকুরপাড় এলাকার ওই দম্পতির একমাত্র সন্তান হাওয়া খাতুন। জন্মের পরর পরই হার্টে ছিদ্র ধরা পরে। এরপর প্রায়ই অসুস্থ হয়ে পড়তে থাকে হাওয়া। অভাবের সংসারে সাধ্য মতো চেষ্টা করছেন তার চিকিৎসার। কিন্তু এভাবে আর কতদিন। অর্থের অভাবে মিলিয়ে যেতে বসেছে হাওয়ার মুখের হাসি। চিকিৎসক জানিয়েছেন তার অপারেশন করতে হবে। এরজন্য  চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। নূর আলম জানান, প্রথমে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক অপারেশন করার পরামর্শ দেন। এরজন্য যে টাকার দরকার তা সংগ্রহ করতে পারছেন না তিনি।একমাত্র সন্তানের সু-চিকিৎসায় তাই  সাহায্যের আবেদন জানিয়েছেন নূর আলম। নূর আলমের সাথে যোগাযোগ করতে অথবা সাহায্য পাঠাতে চাইলে ০১৭১০-৪৮৯৮৩৯ (বিকাশ করা) অথবা ডাচ বাংলা-১৬২.১০১.১৯০০০৬।

পীরগাছার প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ার কারনে সোমবার এক জরুরী মিটিংয়ের মাধ্যমে ৫ সদস্য  বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন সদ্য বিদায়ী প্রেস ক্লাবের সভাপতি এস এম সিরাজুল ইসলাম।  সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায় দিন পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম (স্বপন) কে আহবায়ক এবং দৈনিক যুগান্তরের পীরগাছা উপজেলা প্রতিনিধি  হারুন অর রশিদকে যুগ্ন আহবায়ক সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক ভোরের কাগজের শাহ কামাল ফারুক লাবু, দৈনিক প্রথম খবরের কাজী শহিদুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের পীরগাছা উপজেলা প্রতিনিধি  ও সাবেক কোষাধ্যক্ষ মোঃ গোলাম আযমের নাম ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ