• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর রেডক্রিসেন্টে দায়িত্বে আজিজুল ইমাম চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট’র চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
মঙ্গলবার (২০ মার্চ) দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এসে পৌছালে যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মইনুল ইসলামের নেতৃত্বে যুব সদস্যরা নবাগত রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। এরপর নিয়মানুযায়ী যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদান করে।
পরে রেডক্রিসেন্ট মিলনায়তনে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবাগত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক ও সেক্রেটারী মো. আলাউদ্দীন। চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ শেষে সভাপতির বক্তব্যে আজিজুল ইমাম চৌধুরী ইউনিটের সকল নির্বাহী সদস্যসহ কর্মকর্তা-কর্মাচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান আজাদ বাবলু, কামরুল হুদা হেলাল, রনজিৎ কুমার সাহা, লুৎফুল কবীর বকুল, আলতাফুজ্জামান মিতাসহ অন্যান্য কর্তকর্তা উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ইউনিটের সহকারী পরিচালক মো. আকরাম আলী খান চেয়ারম্যানের সামনে ইউনিটের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ইউনিটের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। অনুষ্ঠানে চেয়ারম্যানকে ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ