• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেতে ময়ূর

সিসি নিউজ: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ওই ময়ূরটি উদ্ধার করা হয়। ময়ূরটি প্রতিবেশী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে হঠাৎ ময়ূরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায়। পরে আশপাশে থাকা লোকজনসহ ওই ময়ূরটিকে ধরে ফেলেন তিনি। প্রায় আড়াই কেজি ওজনের ওই ময়ূরটি প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতির কাছে নেয়া হয়। এরপর ইউপি চেয়ারম্যান তা হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) কার্যলয়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন পেশার মানুষজন ময়ূরটিকে একনজর দেখতে ভিড় জমায়।

টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বলেন, ময়ূরটি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় দেয়া হয়েছে। হাতীবান্ধার ইউএনও সৈয়দ এনামুল কবির বলেন, ময়ূরটি হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ