বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর কবির মামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ কর্মসূচীর উদ্ধোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নজির হোসেন। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা’র উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়মীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মইনুল হক, চেয়ারম্যান হারুন অর রশিদ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, রাশেদুল হক মন্ডল, হৃদয় কৃষ্ণ বর্মণ, প্রধান শিক্ষক খাদিজা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।