• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা বিজয়ী

সিসি নিউজ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বুধবার রাত আটটায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করে জানান, মোট তিন লাখ ৩৩ হাজার ৪২৬ ভোটের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮ ভোটার ভোট প্রদান করেছেন। শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ ভোট পড়ে।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ