দিনাজপুর প্রাতনিধি: দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম’র সাথে (লাকুজমেদি’র) ৫ জেলার সংবাদকর্মীদের মিলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে উত্তরাঞ্চলের ৫ জেলার (লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, মেহেরপুর ও দিনাজপুর) প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে পুলিশ সুপারের সাথে ৫ জেলার সাংবাদিকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক মিলন মেলায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম। এ সময় তিনি নিজেকে সাংবাদিকবান্ধব দাবী করে তাঁর দায়িত্ব পালনে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক মিলন মেলায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. কাজেম উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও উত্তরাঞ্চলের ৫ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।