• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

খাস জমি পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

সিসি নিউজ : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, গরীব, অসুস্থ, ভূমিহীন এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি খাস জমি বণ্টন করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অসচ্ছল সব মুক্তিযোদ্ধাই এ সুবিধার আওতায় আসবেন।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

কমিটি মুক্তিযোদ্ধাদের মাঝে জমি বণ্টনের কাজ দ্রুত শেষ করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছে। তবে বণ্টনের ক্ষেত্রে স্থানীয় এমপিদের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মীর মোস্তাক আহম্মেদ রবি অংশ নেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং দশম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেওয়া ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থ বছরে (ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত) ভূমি মন্ত্রণালয়ের অধীন মোট ১১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার অগ্রগতি ৪৫ দশমিক ২৯ শতাংশ। যা জাতীয় গড় অগ্রগতির তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ বেশি। কমিটি ভূমিহীনদের মাঝে সরকারি খাসজমি বণ্টনের জন্য সরকারি কর্মচারি এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে তালিকা প্রস্তুত করার পরামর্শ দিয়েছে। এছাড়া বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে যেসব সুপারিশ করেছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ