• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

সিসি নিউজ: সৈয়দপুর ডিগ্রি মহিলা কলেজের প্রভাষক কর্তৃক ওই প্রতিষ্ঠানের জনৈক ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে মর্মে অভিযোগ মিলেছে। ছাত্রীটি গত ১৯ মার্চ কলেজের অধ্যক্ষের কাছে নিজের নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করছে।

সূত্র মতে, একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী সুমী (ছদ্মনাম) কলেজের খালেদা জিয়া ছাত্রী নিবাসে থেকে পড়াশুনা করে। সূত্রটি জানায়, বেশ কিছুদিন থেকে রাতের বেলায় ওই কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম রসুল মোবাইল ফোনে সুমীকে উত্যক্ত করে এবং মোবাইল ফোনে তার সাথে কথা বলতে বাধ্য করে। কথা না বললে ছাত্রীটির মোবাইলে কটুক্তিতে লেখা এসএমএস দেয় ওই শিক্ষক। এ ছাড়াও সুমীকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় প্রভাষক গোলাম রসুল। এমন আচরনের কারনে শ্রেনীকক্ষেও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে বলে ছাত্রীটি তার অভিযোগে উল্লেখ করেন। সূত্রটি জানায়, ছাত্রীটি অভিযোগ দেয়ার পরদিন থেকে ওই শিক্ষক কলেজে অনুপস্থিত রয়েছে।

এ বিষয়ে কথা হয় অভিযুক্ত শিক্ষক গোলাম রসুলের সাথে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে সিসি নিউজকে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করছেন এবং কেন ষড়যন্ত্র করবেন- এমন প্রশ্নের সদুত্তর মিলেনি।

মুঠোফোনে কথা হয় সৈয়দপুর ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিদুর রহমানের সাথে। তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে সিসি নিউজকে জানান, বিষয়টি কলেজ পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহিত হবে।

ঢাকায় অবস্থানরত কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শওকত চৌধুরী এমপি’র সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি অবগত হয়েছেন বলে সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ