• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দেয়াল ধসে নিহত ১, শিশুসহ আহত ৩

সিসি নিউজ: বিয়ে বাড়ির আনন্দ নিমেষে বিলীন হলো পরিবারটির। আনন্দে মুখরিত বাড়ীটিতে এখন চলছে কান্নার রোল। পাত্রের হাতে কন্যা দান করতে পারলেননা মা আসমা বেগম (৭০)। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই সৈয়দপুর পৌরসভার কাজীপাড়া পানির ট্যাঙ্কির সীমানা প্রাচীর ধসে পরপারে চলে গেলেন তিনি। এতে আহত হয়েছে ওই পরিবারের শিশুসহ ৩জন। তারা সীমানা প্রাচীরের পাশ দিয়ে তাদের নির্মাণাধীন একটি বাড়ী যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নিহত আসমা বেগমের মেয়ে ও ব্যবসায়ী আজগার আলীর স্ত্রী নাজমিন আক্তার (৩২) এবং তার শিশু কন্য আরশি (৩) ও পুত্র ইমন (১১)। আহতদের মধ্যে নাজমিন ও আরশিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য যে, শনিবার নিহত আসমা বেগমের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল ওই বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ