• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে অষ্টম পে-কমিশনের আলোকে ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ও নববর্ষের উৎসব বোনাসসহ পূর্নাঙ্গ উৎসব বোনাস প্রদানের দাবীতে এই কর্মসূচী পালন করে শিক্ষকরা।
দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধন শেষে বাকবিশিসের প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্য্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে মানববন্ধন চলাকালে বাকবিশিসের দিনাজপুরের আহবায়ক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, গোলাম রসুল, সৈয়দ মন্জুর হোসেন ছোল্লা। সমাবেশে বক্তারা বলেন, আমরা শিক্ষকরা কেন অবহেলিত থাকবো, সবাই সুযোগ-সুবিধাসহ সরকারের উৎসব বোনাস ভোগ করছে আর আমাদের এখনো এর জন্যে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। তাই দেশরতœ জননেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের শিক্ষক সমাজের আবদার দাবীটুকু বাস্তবায়ন করে দিন। তারা শিক্ষক সমাজের প্রতি আহবান রেখে বলেন, শিক্ষকরা একত্রিত হলে অবশ্যই এ সুযোগ পাওয়া দুরহ কোন বিষয় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ