• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শৈলকুপার মাদলা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঝিনাইদহের শৈলকুপায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাদলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাল ফলাফল করতে সকল ছাত্র-ছাত্রীদেরকেই চেষ্টা করতে হবে। মনোযোগ দিয়ে লেখা পড়া করলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। সব শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার সুযোগ পেতে এখন থেকেই মনোযোগী হতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ। এছাড়াও মাদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৬ মার্চ রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উক্ত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ