• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিৎকার না করায় ধর্ষণ হয়নি : আদালত

সিসি ডেস্ক : ধর্ষণের সময় চিৎকার করে সাহায্য চায়নি ধর্ষিতা। তাই সে ঘটনাকে ধর্ষণ বলতেই নারাজ ইতালির আদালত। অবাক করা হলেও এই রায় প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ইতালির আইনমন্ত্রী।

এবিসি নিউজের খবরে বলা হয়, তুরিনের একটি আদালত গত মাসে এক রায়ে জানিয়েছিল ধর্ষণের সময় মহিলা চিৎকার করে সাহা‌য্য চাননি। ফলে ঘটনাটিকে ধর্ষণ বলে মানেনি আদালত।

বিচারক জানিয়েছেন, সহকর্মীর কাছে ধর্ষিত হওয়ার সময় মহিলা বলেছিলেন ‘‌যথেষ্ট হয়েছে‍’, ‌যা ধর্ষণ প্রমাণিত করে না। আদালত প্রশ্ন তোলে, ধর্ষণ হলে মহিলা চিৎকার করে সাহা‌য্য চাননি কেন?

ঘটনাটি জানার পর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আইনমন্ত্রী আন্দ্রে ওর্লান্দো।

এদিকে বিরোধীদল ফোর্জ়া ইতালিয়া পার্টির সাংসদ অন্নাগ্রাসিয়া কলাব্রিয়া আদালতের এই রায়ের নিন্দা করেছেন। সমালোচনায় মুখর হয়েছে নারী অধিকার সংগঠনগুলিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ