সিসি ডেস্ক: সিলেটের আতিয়া মহল নামক ‘জঙ্গি আস্তানায়’ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে ২ জঙ্গি নিহত হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার অভিযান চলাকালে সেনাসদস্যদের গুলিতে ২ জঙ্গি নিহত হয়েছে বলে তারা নিশ্চিত। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর নিজের শরীরে থাকা সুইসাইডাল ভেস্টে বিস্ফোরণ ঘটায়। নিহত দুই জঙ্গিই পুরুষ বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ভবনের ভিতরে এখনো এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে বলেও ধারণা করা হচ্ছে।