সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আগুনে আট পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। রোববার বিকেলে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের জনৈক জলিলের বাড়ী থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে ৮ পরিবারের ১৫টি ঘর ভষ্মিভূত হয়। আগুনে নগদ প্রায় লাখ টাকাসহ ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে।