• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে জঙ্গি সন্দেহে ৬ নারীকে পুলিশে দিল এলাকাবাসী

পঞ্চগড়: পঞ্চগড়ে জঙ্গি সন্দেহে ৬ নারীকে পুলিশের কাছে সোপর্দ করল এলাকাবাসী। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে (রাত ১টায়) শহরের তেলীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আংগুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি।

পুলিশ জানায়, স্থানীয় একটি মাজার শরীফে যাওয়ার জন্য সন্ধ্যার পর এক শিশুসহ ৬ নারী শহরে আসেন। তারা রাত্রিযাপনের কথা বলে ওই মহল্লার রবিউল ইসলাম নামে এক পান দোকানীর বাসায় আশ্রয় নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার। তিনি বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ