• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন মোখছেদুল মোমিন

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখা সাধারন সম্পাদক মোখছেদুল মোমিন।

সূত্র মতে, স্থানীয় আওয়ামীলীগ থেকে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে ৪ জনের নাম মিলেছে। তবে শ্রমিক নেতা মোখছেদুল মোমিন আওয়ামী রাজনীতির স্থানীয় নেতা এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক পরিবারের ঘনিষ্ট আত্মীয়। উপ-নির্বাচনে তার রাজনৈতিক পরিচিতি এবং পারিবারিক পরিচয় ভোটারদের সহানুভূতির বাড়তি সুবিধা মিলবে। যা দলের অন্যান্য প্রার্থী এ সুবিধা পাবে না। এ ক্ষেত্রে জনপ্রিয়তার বিচারে মোখছেদুল মোমিনের নাম আলোচনায় শীর্ষে রয়েছে।

এ ব্যাপারে সোমবার রাতে মোখছেদুল মোমিনের সাথে কথা হলে তিনি সিসি নিউজকে জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। দলীয় প্রতিক নৌকা পেলে অবশ্যই নির্বাচন করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ