• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের মূলগ্রিডে আগুন

লালমনিরহাট : লালমনিরহাট জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগের মূল গ্রিডের ১৩৩ কেভিতে আগুন লেগেছে। সদর উপজেলার সাপটানায় অবস্থিত মূল গ্রিডে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন বিদ্যুৎ কর্মকর্তারা। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগলো তা এখনো সঠিকভাবে জানে না কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালমনিরহাট পল্লীবিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপক রেজ্জাকুল ইসলাম জানান, ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।পাটগ্রাম উপজেলার একটি লাইনে সমস্যার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খুব শিগগিরই বিদ্যুৎ সংযোগ সচল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ