• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে মো. মুনসুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মত্যু হয়েছে। নবাবগঞ্জ জাফরি পল্লীগ্রাম সংলগ্ন একটি খোলা মাঠে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর রহমান উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর (আড়াকাটা) গ্রামের মৃত সমশের আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পার্শ্ববর্তী বাজারের হোটেলে নাস্তা করে বাড়ি ফিরছিলেন মো. মুনসুর রহমান। পথে জাফরি পল্লীগ্রাম সংলগ্ন খোলা মাঠে বজ্রপাত হয়। এতে শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সায়েম সবুজ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ