দিনাজপুর প্রতিনিধি: আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৪ সনের বার্ষিক নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৫টি পদে ৪টি প্যানেল থেকে ৬১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪টি প্যানেলের মধ্যে আওয়ামী লীগের দু’টি ও বিএনপি’র দু’টি প্যানেল রয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগ সমর্থিত দু’টি প্যানেলের মধ্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত জাহানী-মসলেম প্যানেল ও অপরটি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত পুতুল-শৈলেন প্যানেল।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের দু’টি প্যানেলের মধ্যে খতিব-এমাম প্যানেল ও আমিন- সাখাওয়াত প্যানেল। এছাড়া সভাপতি পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জাহানী-মসলেম প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি এ্যাড. মো. নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মসলেম উদ্দীন সরকার। সহ-সভাপতি পদে মো. মজিবুর রহমান-৫, মো. আবু হেনা মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল রায়হান সোহেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান শামস বুলবুল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. রেয়াজুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মোছাঃ হুসনাউল আসমা এবং নির্বাহী সদস্য পদে মো. মকসেদুর রহমান শাহজাদা, মো. পয়গাম আলী, মো. রিয়াজুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক ও উজ্জল।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পুতুল-শৈলেন সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মো. আমিনুল ইসলাম পুতুল, সাধারণ সম্পাদক পদে শৈলেন কান্তি রায়, সহ-সভাপতি পদে মো. মজিবুর রহমান, গনেশ সরেন, সহ-সাধারণ সম্পাদক পদে অপূর্ব রায়, একেএম জাকিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা রুমী, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক পদে তহমিনা আক্তার দিপলী এবং নির্বাহী সদস্য পদে স্বপন রায়, মোহাইমিনুল রেজা, মিজানুর রহমান-৭, মো. চান মিয়া ও মো. জাকারিয়া জাকির।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের আমিন-সাখাওয়াত প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. একরামুল আমিন, সাধারণ সম্পাদক পদে মোল্লা মো. সখাওয়াত হোসেন, সহ-সভাপতি পদে মো. আসির উদ্দিন, মো. মাহমুদ রেজাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রইস উদ্দীন, মো. মিজানুর রহমান-২, কোষাধ্যক্ষ পদে মো. ফিরোজ ইব্রাহিম, শিক্ষাও সাংস্কৃতিক সম্পদক পদে মো. মাহবুবুর রহমান মানিক, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. শহীদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মো. আজেদুর রহমান এবং নির্বাহী সদস্য পদে মো. মনিরুল ইসলাম শাহ, মোছাঃ মাসুমা শারাবান তহুরা, মো. তাবিব গোলাম বিন নাসের, মো. আজিজুর রহমান বাবু ও মো. সিরাজুস সালেকিন।
বিএনপির অপরগ্রুপের খতিব-এমাম প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে খতিবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. এমাম আলী, সহ-সভাপতি মো. আবু আলী চৌধুরী, মো. কবির বিন গোলাম বিন চার্লি, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল আজিম খোকন, মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব মো. রিয়াজুল ইসলাম শাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ারুল হক সরকার মানিক, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. আলহাজ্ব মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক পদে মো. আবুল বাশার প্রিন্স এবং নির্বাহী সদস্য পদে মো. আনোয়ারুল ইসলাম-১, মো. শাহিনুর রহমান মানিক, রিফাত আরা রিতু, আইনুন নাহার বেগম ও মো. ইকবাল হোসেন-৩।
এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মো. ইউসুফ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৯ মার্চ বুধবার বিকেল ২টায় মনোনয়নপত্র বাছাই ও ওইদিন বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩০ মার্চ বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও ২ এপ্রিল রোববার বিকেল ৫টায় চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩ এপ্রিল সোমবার বেলা ২টায় আইনজীবী সমিতির হলরুমে প্রার্থীদের পরিচিতি সভা ও ৭ এপ্রিল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫০৯ জন ভোটার ভোট প্রদান করবেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. কাজেম উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন ও এ্যাডভোকেট মো. আব্দুর রউফ।