• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবির একাডেমিক গেট আবারো বন্ধ!

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্ধমাস ধরে বন্ধ থাকা এক নম্বর ফটক খুলে দেওয়ার কয়েকদিন পর আবারো বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদপ্তর।
এর আগে গত চার মার্চ ছাত্রলীগ-স্থানীয় ব্যবসায়ী সংঘর্ষের ফলে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক বন্ধ করে দেওয়া হয়। ফটকটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমসহ কয়েকটি অনলাইন পত্রিকায় ২২ ও ২৩ মার্চ সংবাদ প্রকাশিত হলে নির্বাহী প্রকৌশল দপ্তর শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে ২৩ মার্চ ফটকটির ছোট গেটটি খুলে দেয়। এরপর ২৮ শে মার্চ ছোট ফটকটিও আবার বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আবার চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধান নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করলে বলেন, ‘প্রক্টর ও উপাচার্যের নির্দেশে ফটকটি আবারো বন্ধ করে রাখা হয়েছে। ফটকটি পুরো মেরামত করার পর উপাচার্য খুলে দিতে বললে এটা খুলে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ