সিসি নিউজ: মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানের নাম ‘অপারেশন হিটব্যাক’ মৌলভী বাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হিটব্যাক। আইনশৃঙ্খলা বাহিনীল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। ইতিমধ্যে অভিযান শেষের পথে বলে খবর জানা যাচ্ছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘অপারেশন হিটব্যাক’ নামে এ অভিযান শুরু হয়। রাত আটটার দিকে ওই বাড়িতে অ্যাম্বুলেন্স যাওয়ার খবর বিভিন্ন সূত্রে জানা যায়।
তবে এই মূহুর্তে সেখানে আলোক স্বল্পতার কারণে অপারেশন পরিচালনায় বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
প্রসঙ্গত, জেলায় জঙ্গি অবস্থানের খবর আগে থেকেই ছিলো গোয়েন্দা পুলিশের কাছে। সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালীন সময়েই গোয়েন্দা পুলিশ জেলা সদরের বড়হাট এলাকার একটি জঙ্গি আস্তানার খবর পায়। খবর পাওয়ার পরই আতিয়া মহলের অভিযান শেষে মৌলভীবাজারে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত মোতাবেক পুলিশ ২৯ মার্চ গভীর রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও যোগ দেন মৌলভীবাজার পুলিশের সঙ্গে। টানা তিন দিন ধরে রেকি করে জঙ্গিদের কার্যক্রমের ওপর নজর রাখতে থাকে তারা। এভাবেই পুলিশ নিশ্চিত হয় এই দুটি আস্তানায় জঙ্গিদের অবস্থান সম্পর্কে। যার প্রেক্ষিতে শুরু হয় অভিযান।