সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেসৈয়দপুরে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শহরের নীচু কলোনী এলাকার ইউসুফের ছেলে জনি (২৮), রংপুর মহানগরের হাজীপাড়া মহেশপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে খোকন (২৮) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী হেফজুর রহমান (৩৮)। গ্রেফতারকৃতদের মধ্যে জনির কাছ থেকে ২০ পুরিয়া, খোকনের কাছ থেকে ৪০ পুরিয়া ও হেফজুর রহমানের কাছ থেকে ৪৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।