
সিসি নিউজ: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ধান শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮৬৩ ভোট।