• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরাচিনারে শিয়া মসজিদে বিস্ফোরণে দুই শিশু এবং ১ মহিলা সহ নিহত ১১ । আহত অন্তত ৪০। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
উত্তরপশ্চিম পাকিস্তানের পরাচিনারের শিয়া মসজিদে শুক্রবারের নামাজের জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা।
মহিলাদের প্রবেশপথের সামনে আচমকা আত্মঘাতী বিস্ফোরণ। পরাচিনারের সাংসদ সাজিদ হুসেন জানান, বিস্ফোরণের পর আততায়ীরা গুলিও ছুঁড়তে থাকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় নেয়নি। ঘটনাস্থল থেকে কাছেই রয়েছে আফগানিস্তান সীমান্ত। আদিবাসী অধ্যুষিত কুর্রম অঞ্চলের রাজধানী পরাচিনারে জঙ্গি হামলা নতুন নয়।
বহু বছর ধরে এখানে পাক সেনা আর জঙ্গিদের লড়াই চলছে। জানুয়ারিতে শহরের সবজি বাজারে বিস্ফোরণে মারা যান ২১ জন। গত মাসে দক্ষিণ পাকিস্তানের সুফি মসজিদে বিস্ফোরণে নিহত হন ৭০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ