• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপারেশন ম্যাক্সিমাস: পুলিশ সদস্য আহত, চলছে গোলাগুলি

সিসি নিউজ: মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে নেয়া হয়েছে। আস্তানা থেকে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। থেমে থেমে চলছে গোলাগুলি।
আজ শুক্রবার দুপুর ১২টা ৪১মিনিট থেকে গোলাগুলির পরিমাণ বেড়ে যায়। ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দুইটি বিস্ফোরণ ঘটে। এর চার মিনিট পরই একজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, তিনি জেলা পুলিশের সদস্য। কীভাবে আহত হয়েছেন এখনো জানা যায়নি। এরপর দুপুর ১টা ১৪ মিনিটে সর্বশেষ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ