সিসি নিউজ: দৈনিক ইনকিলাব পত্রিকার নীলফামারী জেলা সংবাদদাতা ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (৫৬) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর পৌনে চারটার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মোশাররফ হোসেন নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার মরহুম বশির উদ্দীনের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে প্রথম এবং বাদ আছর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে সেখানেই তার দাফনকায্য সম্পন্ন করা হয়।
তার অকালমৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ্যাড. জোনাব আলী, সাবেক সংসদ সদস্য এ্যাড. এন কে আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক সামছুজ্জামান জামান, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌ. আহসান হাবিব লেলিন, চেম্বার অব কর্মান্সের সভাপতি মারুফ জামান কয়েল, সফিকুল আলম, ফার্টিলাইজার এ্যাসোসিয়নের সভাপতি আব্দুর ওয়াহেদ সরকার ও সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, নীলফামারী জেলার সাংবাদিকগণ।