• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, এর আগে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কারী মকবুলের নেতৃত্বে শরিফ ও আবুল খায়েরসহ ৬/৭ জন তার উপর হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় বলে মৃত্যুর আগে হাসপাতালে আহত অবস্থায় ফারুক বলে গেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনা সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ