• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশে দেব

সিসি নিউজ: ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। তবে এবার তিনি কোনো ছবির শুটিং বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো কাজে আসেননি। দেব ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে।
আজ সংসদ ভবনে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। যা ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিভিন্ন দেশের সাংসদের নিয়ে আয়োজিত এ সমাবেশে যোগ দিচ্ছেন দেব।
শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় এসেছেন তিনি। দেব এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নিজেই। সেখানে তিনি  প্রিয় ঢাকা শহরে আসতে পারার আনন্দ শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘ঢাকায় এর আগেও অনেকবার এসেছি। কিন্তু এবারের আসার কারণটা ভিন্ন। তবে ভালো লাগছে। ঢাকায় থেকে কখনো মনে হয়নি নিজের দেশের বাইরে আছি। আর তার অন্যতম কারণ ভাষা ও আন্তরিকতা। আমি বাংলায় কথা বলতে পারছি আর সবাই আমাকে আপন করে গ্রহণ করছেন। এটিই তো সবচেয়ে বড় প্রশান্তির জায়গা। বেশ কয়েকদিন ঢাকায় থাকবো। মূল কাজ শেষ হলে পরিচিত অনেকের সাথেই দেখা করবো।’
এছাড়া দেব জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার সাথেও আলোচনায় বসবেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ