• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বঙ্গবন্ধুর বাংলায়, সন্ত্রাস-জঙ্গীবাদের ঠাই নাই । বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গী তৎপরতা রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ প্রত্যয়ে  জঙ্গী হামলা ও মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন  করেছে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা ও পৌরশাখা । শনিবার দুপুরে মানববন্ধন শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওয়াসিফ আহমেদ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক (অবঃ) খায়রুল আলম বাবুল । ডোমার থানার ওসি মোঃ মোকছেদ আলী ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  ছাত্রলীগের পৌর সভাপতি বিজয় কুমার , সম্পাদক মাসুদ রানা ,ছাত্রলীগ নেতা উত্তম কুমার ,সোহেল রানা, নাসির উদ্দিন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক (অবঃ) খায়রুল আলম বাবুল বলেন, এক মুসলমান আরেক মুসলমানের সংগে দেখা হলে ছালাম জানাই । এর অর্থ আপনার উপর শান্তি বর্ষন হউক । অথাৎ ইসলাম শান্তির ধর্ম । অথচ মুসলমান নামধারী কিছু লোক আত্মঘাতি হামলা চালাচ্ছে । এরা আবার কোন মুসলমান । আর্ন্তজাতিক যড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশেও হামলা চালাচ্ছে এরা। এদের তৎপরতা নিয়ে সবাইকে সর্তক থাকতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ