• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিবাদের বিরুদ্ধে বাঙলা কলেজে ছাত্রলীগের মানববন্ধন

মোহাম্মদ সাইফ, ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগ’র জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে আজ সকালে সরকারী বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বাঙলা কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি মুজিবুর রহমান অনিক, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সেক্রেটারি সোলাইমান মিয়া জীবন, সহ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন সহ কলেজের সাধারন ছাত্রছাত্রীবৃন্দ।

জঙ্গিবাদ ইসুতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম হোসেন বলেন,”সারা বিশ্বের মত বাংলাদেশেও জঙ্গিবাদ একটি বিপদজনক ঘটনা। জঙ্গিবাদ যাতে আমাদের এই প্রজন্মকে বিপথে নিতে না পারে সে জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।কলেজে আমরা বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড পালন করছি। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জনসভা করে জঙ্গিবাদের কুফল সম্পর্কে তাদের অবগত করছি।কলেজ শিক্ষক দ্বারা গঠিত কমিটি প্রতিদিন কলেজের ক্লাস শুরুর পূর্বে ৫-১০ মিনিট জঙ্গিবাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের খারাপ দিকগুলো নিয়ে শ্রেণিকক্ষে মতবিনিময় করছে। আমাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর বাহিরে নয়।তারাও বিভিন্ন কর্মসূচি ও মানব বন্ধন পালন করছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে।”

জঙ্গিবাদ বিরোধী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে, বাঙলা কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি মুজিবুর রহমান অনিক জানান, “বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি সাইফুল রহমান সোহাগ ও সেক্রেটারি এস এম জাকির হোসেন এর নেতৃত্বে ছাত্রলীগ জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রলীগের পূর্বঘোষণা অনুযায়ী বাঙলা কলেজ ছাত্রলীগ প্রতিটি বিভাগ ও ক্লাসরুমে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা মূলক ব্রিফিং প্রদান করছে। এরই অংশ হিসেবে এই মানববন্ধন।”
অপরদিকে সেক্রেটারি সোলাইমান জীবন বলেন,”দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করতে বাংলা কলেজ ছাত্রলীগ ও সাধারন ছাত্রছাত্রীবৃন্দ একত্রিত হয়ে এই মানব বন্ধনে এগিয়ে এসেছে।আমরা কখনোই দেখতে চাইনা আমাদের কোনো ছোটো ভাই এর সাথে লিপ্ত। তাই আমরা সকলে একত্র হয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ