• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কৃমিনাশকে অসুস্থ কুষ্টিয়ার শতাধিক শিক্ষার্থী

কুষ্টিয়া: কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কুষ্টিয়ার শতাধিক শিক্ষার্থী। শনিবার দুপুরে কৃমিনাশক ঔষধ খাওয়ার পর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে। তবে চিকিৎসকদের দাবি খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

শিক্ষক ও স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর প্রথমে হরিণারায়নপুর বালিকা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাথা ঘুরতে শুরু করে এবং তারা বমি করতে করতে দুর্বল হয়ে পড়ে। তারপর হরিণারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সঠিক কারণ অনুসন্ধানে কুষ্টিয়া সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। এদিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার পাল জানিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. নাজমূল ইসলাম জানিয়েছেন, দুপুরে খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের পেটে সমস্যার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। আগে থেকে সতর্ক থাকলে এ সমস্যা হত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ