• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুঃস্থ ও সহায়সম্বলহীন পরিবারের মাঝে ভারতের হায়দারাবাদ থেকে আনা উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ করা হয়েছে। দুঃস্থ, ভূমিহীন, বিধবা পরিবারগুলোর মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ১০টি পরিবারকে পরীক্ষামূলকভাবে ৩০টি উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া ও ৩শ ৮৯টি পরিবারকে ১ হাজার ১শ ৬৭টি দেশীয় প্রজাতির ভেড়া দেওয়া হয়েছে।

শনিবার চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদ মাঠে ইউকেএইড এর অর্থায়নে এসব ভেড়া বিতরণ করে বেসরকারি সাহায্য সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন- রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজগার আলী, প্রাকটিক্যাল এ্যাশনের হেড অব এক্সট্রিম প্রোভার্টি প্রোগ্রাম নাজমুল ইসলাম চৌধুরী, সংস্থার এগ্রিক্যালচার ম্যানেজার নির্মল চন্দ্র ব্যাপারী, জেলা সমন্বয়কারী মোতাকাব্বিরুল হক ও ফিল্ড কো-অর্ডিনেটর মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

স্বপ্ল সময়ের মধ্যে দিনমজুরের পাশাপাশি পরিবারগুলো ভেড়া পালনের বাড়তি আয় দিয়ে নিজেদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।

উন্নত জাতের ভেড়া পাওয়া চিলমারী উপজেলার মনতলা গ্রামের বিধবা হাজিরন বেওয়া বলেন, উন্নত জাতের ৩টি ভেড়া পেলাম। আমাদের এলাকায় এসব ভেড়া ছিল না। ৩টি ভেড়া ভালোভাবে লালন পালন করে সংসারের আয় করতে পারবো।

প্রাকটিক্যাল এ্যাশনের হেড অব এক্সট্রিম প্রোভার্টি প্রোগ্রাম নাজমুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশে উন্নত জাতের পশু পালন বিস্তার করা ও অসহায়, ভূমিহীন, বিধবা ও দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এসব ভেড়া বিতরণ করা হয়েছে। যাতে করে ২ বছরের মাধ্যে ভেড়া পালন করে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ