• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে অগ্নিকান্ডে ১০ ঘর ভস্মিভূত, আহত ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের নিলতাপাড়া শালবন আশ্রয়ন প্রকল্পের ১০ ঘরে আগুন লেগে ভস্মিভূত হয়েছে।
এ ঘটনায় আশ্রয়নের বাসিন্দা মৃত-চাঁন মিয়ার ছেলে জসিম উদ্দিন (৭০) আহত হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮ টার দিকে আশ্রয়নের বাসিন্দা জসিম উদ্দিন (৭০) মোমবাতি জ্বালিয়ে কাজ করছিল। এ সময় অসাবধানতা বসত মোমবাতি থেকে তার বসতঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পরলে একসাথে লাগানো আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ডিফেন্সের লোকজন ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ