• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম কমিটি গঠন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে রবিবার।
ফোকাস বাংলা কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবুকে সভাপতি এবং কুড়িগ্রাম লাইফ ডটকম বিশেষ প্রতিনিধি সাওরাত হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
রবিবার মমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় নব নির্বাচিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়। আগামী দুই বছরের জন্য গঠিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোঃ নুরবক্ত (আজকের সংবাদ ২৪ডট কম), সহ-সাধারণ সম্পাদক এসএম মোস্তাফিজার রহমান (কুড়িগ্রাম লাইফ ডট কম), সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুজন (ন্যাশনাল নিউজ ডট কম), অর্থ সম্পাদক হাবিবুর রহমান (সিসি নিউজ ২৪ ডটকম), সমাজ কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুল ইসলাম (এফএনএস), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা হেনা পারভিন (নিউজ রুম বিডি ডটকম), দপ্তর সম্পাদক লুৎফুরন্নাহার হ্যাপি (একুশে সংবাদ২৪ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যুৎ মিয়া (মেজর নিউজ), নির্বাহী সদস্য মোঃ ফিরোজ কবির (মেজর নিউজ)। নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সাওরাত হোসেন সোহেল বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করতে চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম কাজ করবে। এ সংগঠনের সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চিলমারী আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

চিলমারীতে বিশ্ব অটিজম দিবস পালিত
‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রিক্তা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের কক্ষে প্রতিষ্ঠাতা রিক্তা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শুভাস চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হোসেন, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক সাওরাত হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ