দিনাজপুর/কুড়িগ্রাম প্রতিনিধি: দিনাজপুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নরুল আলম নুরকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ক্রসফায়ারে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এই দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদল নেতা রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেল রোড, লিলির মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়্। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাহবুবুল হক হেলাল, যুবদল নেতা মঞ্জুর মোর্শেদ সুমন প্রমূখ। সমাবেশে অবিলম্বে ছাত্রদল নেতা নরুল আলম নুর’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রদল নেতা মো. আবু সাঈদ, রফিকুল ইসলাম মানিক, আব্দুস সালাম, নজরুল ইসলাম খোকা, আবুজার সেতু, গোলজার হোসেন গোলাপ, রুকনুজ্জামান রনি, রায়হান আলী, রাশেদুজ্জামান রাশেদ, শেখ মো. রিপনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম নুরুকে ক্রসফায়ারের নামে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
রোববার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিমুল ইহসান, ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা হিমেল, জনি, কাজল, শামিম, রুবেল, রকি, আরমান, বেলাল, শাওন, সোহেল, রাসেল, রবি, সাদেক, আপেল প্রমুখ।
বক্তারা নুরুল আলম নুরু হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।