• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রশ্ন ফাঁসকারীদের রেহাই নেই- বোর্ড চেয়ারম্যান

সিসি নিউজ: দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেছেন  ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার কোথাও কোন প্রশ্নপত্র ফাঁস হবে না। আর যারা প্রশ্ন পত্র ফাঁসের সাথে জড়িত থাকেন এবং প্রশ্নপত্র ফাঁস করার জন্য সবসময় যারা চেষ্টা করেন তাদেও রেহাই নেই, তাদেও কঠর শাস্তি দেয়া হবে।
রোববার সকাল ১০টায় দিনাজপুর বোর্ডে সবচেয়ে বড় কেন্দ্র নীলফামারীর জলঢাকা ডিগ্রী কলেজ কেন্দ্রে  এইচএসসি পরীক্ষা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
বোর্ড চেয়ারম্যান আরো বলেন, সুষ্ঠ্য ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হোক এটার জন্য আমরা  দিনাজপুর শিক্ষা বোর্ড বদ্ধপরিকর। এজন্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কেন্দ্র সচিব, শিক্ষাক, পরীক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রতি সার্বিক সহযোগীতা দিতে আহবান জানান।
এসময় বোর্ড চেয়ারম্যান জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডেও অধীনে এবার ১৮৯টি কেন্দ্রে ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ছয় হাজার ৭৭২জন পরীক্ষার্থী অংশ গ্রণ করছেন। এর মধ্যে নীলফামারী জেলায় ২২টি কেন্দ্রে ১৩ হাজার ৭৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছেন।
পরে তিনি জলঢাকা রাবেয়া চৌধুরী মহাবিদ্যালয়, জলঢাকা বালিকা বিদ্যালয়সহ নীলফামারীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ