• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাতকে স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টি

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে স্মরকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে উপজেলার প্রায় ১০সহস্রাধিক ঘরের টিনের চালে ছিদ্র হয়েছে। শহরের শিলাবৃষ্টির স্তুপ দেখতে রোববার বেলা ১টা পর্যন্ত উৎসুক মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। শনিবার রাত ১০টা থেকে এখানে প্রচন্ড ঝড়-তুফান শুরু হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাতেই কয়েক দফা ঝড়-তুফানে অনেক বাড়ি-ঘর ও দোকানপাটের টিনের চাল উড়ে নিয়ে যায়। এরপর রাত ২টা থেকে শুরু হয় স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের গোবিন্দগঞ্জ, ধারণ, জাউয়া, দোলারবাজার, আলীগঞ্জ, শাপলাগঞ্জ, মদীনাবাজার, তাজগঞ্জ, ঝিগলী, কামারগাঁও, বরাটুকা, জাহিদপুর, মঈনপুর, বুরাইয়া, মদীনাগঞ্জ, ইসলামগঞ্জ, জিয়াপুর, কচুরগাঁও, রসুলগঞ্জ-বসন্তপুর, লামাটুকেরবাজার, লাকেশ্বর, বাংলাবাজার, রামপুর, হাসনাবাদ, কালারুকাসহ বিভিন্ন হাট-বাজারের প্রায় ১০সহস্রাধিক কাঁচা দোকানপাট ও বসত ঘরের টিনের চালের ক্ষতি সাধন করেছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানও সদস্যরা জানিয়েছেন। এদিকে ঝড়ের কবলে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হওয়ায় গত কয়েকদিন থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ নেই। এদিকে রাতের ২টা থেকে শুরু হওয়া প্রচন্ড শিলাবৃষ্টিতে কোর্ট রোডসহ শহরের খালি ট্রাকগুলো প্রকান্ড শিলায় ভর্তি হয়ে উঠে। শিলাবৃষ্টির প্রায় ১২ঘন্টা পর বোরবার বেলা ১টায় কোর্ট রোড এলাকার সিএনজি ষ্ট্যান্ড, কলেজ রোডের ছাতক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এলাকা, পৌর প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি রাস্তা, রেল কলোনী, পেপারমিল, নোয়ারাই, সিমেন্ট কারখানার ৪নং এলাকা ও সুজন মিয়া চৌধুরী সড়কসহ বিভিন্ন বাসা-বাড়ির ছাদে প্রত্যক্ষ করতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়।

উপজেলার সবগুলো হাওর ও বিলের বোরো ফসল পানির নীচে তলিয়ে যাওয়ায় প্রচন্ড শিলাবৃষ্টি বোরো ফসলের কোন ক্ষতি করেনি। তবে মৌসুমী ফসল, গাছ-পালা ও শাক-সবজি বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া রাতের শিলাবৃষ্টিও ঝড়-তুফানের পানি ফার্মের শেডে প্রবেশ করায় উপজেলার ২শতাধিক হাঁস খামার ও ৩শতাধিক মোরগ খামারের সিংহভাগের-ই মোরগ-হাঁস মরে গেছে বলে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডাক্তার মো, আব্দুস শহিদ হোসেন জানান। এভাবে কোর্ট রোডের জননী পোল্ট্রি ফার্মের মালিক সমর আলীর প্রায় ১হাজার কেজি মোরগ শিলাবৃষ্টিতে চালের টিনে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে এগুলো মারা গেছে বলে দাবি করা হয়। এছাড়া ঝড়-তুফানে রাজাপুরবাজারে আসাদ আহমদের লক্ষাধিক টাকার মালামালসহ একটি দোকান ঘর, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, ঘরবাড়িরসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানার চালের টিন তুলে নিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। সুরমার নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি ঘটায় উপজেলার ১০সহস্রাধিক হেক্টর ভূমির সাড়ে ৪শ’কোটি টাকার বোর ফসল ২/৩ফুট পানির নীচে তলিয়ে গেছে। ফলে উপজেলার ৮৫হাজার কৃষকের কান্না থামছেনা বলে কৃষি অফিসার কৃষিবিদ একে বদরুল হক জানান। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান শিলা, ঝড়-বৃষ্টি ও আগাম বন্যায় উপজেলাবাসির ব্যাপক ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর ও ফসলের ক্ষতির তালিকা প্রনয়নের কাজ চলছে। চেয়ারম্যান ও সদস্যদের দেয়া ক্ষতির তালিকাটি শীঘ্রই সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে বলে তিনি জানান।

ছাতকে মৎস্য খামারের দেড়লাখ টাকার মাছ লুট
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ফুরকানচক গ্রামের একটি মৎস্য খামারের দেড় লক্ষাধিক টাকার মৎস্য লুট হওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা যায়, শনিবার (১ এপ্রিল) রাতে ও সকালে ফুরকানচক গ্রামের আব্দুস শহীদ ফিশারীজের প্রায় দেড় লক্ষাধিক টাকার মৎস্য একই গ্রামের লুৎফুর রহমানও সফিক মিয়ার নেতৃত্বে ৪/৫ জন লোক লুট করে নেয়। এ খামারে রুই, কাতলা, সরপুটি, মৃগেল ও সিলভার জাতের মৎস্য চাষ করেন। ঘটনার পর ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের বসত বাড়ি থেকে মৎস্য লুট করার ব্যবহৃত একটি জাল উদ্ধার করেছেন। এব্যাপারে ফুরকানচক গ্রামের আব্দুস সাত্তারের পুত্র খামার মালিক আব্দুস শহীদ বাদি হয়ে ছাতক থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। ছাতক থানা পুলিশ এজাহার দায়ের ও ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ